জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবির পর এবার কুয়েতের একটি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বেশ কিছু সামরিক হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস- আইআরজিসি।
ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ডন।
কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় এসব ক্ষয়ক্ষতি হয় বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
দাবি অনুযায়ী, হামলায় দুটি ড্রোন হ্যাঙ্গার ও একটি বিমান জ্বালানি ট্যাংকের পাশাপাশি একাধিক সামরিক হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং সেগুলোতে আগুন ধরে যায়।
ফারস নিউজের প্রতিবেদনে জানানো হয়, ‘অপারেশন নসর-২’ এবং আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিশোধের অংশ হিসেবে কুয়েতে অবস্থিত মার্কিন এই বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন