কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) জানিয়েছে, এই হামলায় বিমানবন্দরের বেশ কয়েকজন কর্মী সামান্য আহত হয়েছেন এবং প্যাসেঞ্জার টার্মিনাল বা যাত্রী ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সরকারি মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ড্রোনটির আঘাতে বিমানবন্দরের অবকাঠামোর সীমিত বস্তুগত ক্ষতি হয়েছে। আহত কর্মীদের আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।
হামলার পরপরই কর্তৃপক্ষ অনুমোদিত জরুরি প্রোটোকল কার্যকর করেছে। দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকাটি নিরাপদ ঘোষণা করা হয়েছে।
বর্তমানে বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে এবং ঘটনার নেপথ্যে থাকা কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল