আন্তর্জাতিক

কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা: জ্বলছে তেলের ট্যাঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। কুয়েতের জেনারেল ফায়ার ফোর্সের মুখপাত্র জানিয়েছেন, শত্রুভাবাপন্ন ড্রোন থেকে এই হামলা চালানো হয়েছে।

কুয়েত নিউজ এজেন্সির বরাতে জানা যায়, ড্রোন হামলার ফলে বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগে যায়। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল-ঘারিব এক বিবৃতিতে বলেন, আমরা সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড এবং তেল খাতের ফায়ার ফাইটিং টিমের সহায়তায় বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে লাগা আগুন নেভানোর চেষ্টা করছি।


এক সংবাদ সম্মেলনে আল-ঘারিব নিশ্চিত করেছেন যে, ড্রোনের আঘাত ও এর ফলে ওপর থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে বিমানবন্দরের মোট চারটি ভিন্ন স্থানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস কর্মীরা সবগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।


হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করে ব্রিগেডিয়ার জেনারেল আল-ঘারিব বলেন, ইরানি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দেশে এখন পর্যন্ত এই ধরনের ৮২টি ঘটনা ঘটেছে। বিমানবন্দর এলাকায় বর্তমানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন