বাংলাদেশ, জেলার সংবাদ

কুড়িগ্রামে প্রায় ১ মণ মহিষের পচা মাংস জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুড়িগ্রামের রাজারহাটে বাজারে বিক্রির চেষ্টাকালে প্রায় এক মণ পচা ও অর্ধগলিত মহিষের মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিংগের ডাবরী হাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে একটি মহিষ জবাই করে মাংস ব্যবসায়ী আবুল কালাম। কিন্তু দীর্ঘ সমযয়েও মাংসগুলো বিক্রি না হওয়ায় তাতে পচন ধরে। এরপর সেগুলো ফেলে না দিয়ে আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুর বিক্রির উদ্দেশ্যে তিনি সিংগের ডাবরী হাটে নিয়ে যান।

 

খবর পেয়ে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়েই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত মাংস বিক্রেতা আবুল কালাম। পরে প্রায় ৩৮ কেজি পচা মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।

 

রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান জানান, ধারণা করা হচ্ছে চার-পাঁচ দিন আগে জবাই করা মাংস সঠিক সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গিয়েছিল। সেই পচা মাংসই হাটে বিক্রি করার চেষ্টা চলছিল। অভিযানের আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন