বাংলাদেশ, জাতীয়

কৃষি ছাড়া কোনো উত্তর দেব না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২৫শে জানুয়ারী ২০২৬ ০৪:২৬:৪৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যুর মর্মান্তিক ঘটনার পর তার প্যারোল মঞ্জুর না হওয়া নিয়ে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তবে কৃষি বিষয়ক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট এই প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান এই উপদেষ্টা।

কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এই ব্রিফিংয়ের শেষ পর্যায়ে উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের আহ্বান জানালে একজন সাংবাদিক যশোরের ওই ঘটনার প্রতি তার দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে উপদেষ্টা জানিয়ে দেন, কৃষি বিষয়ক আলোচনার বাইরে তিনি কোনো মন্তব্য করবেন না। এ সময় সাংবাদিকরা তাকে মনে করিয়ে দেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন এবং এ বিষয়ে তার দায়বদ্ধতা আছে। এর প্রত্যুত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকের আয়োজন শুধুই কৃষির জন্য এবং এই মুহূর্তের জন্য তিনি অন্য বিষয়ে দায়বদ্ধ নন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, সাংবাদিকরা কৃষকদের প্রকৃত সমস্যাগুলো তুলে ধরেন না, যা অত্যন্ত হতাশার।

 

কথোপকেথনের এক পর্যায়ে জামিন প্রসঙ্গে উপদেষ্টা মন্তব্য করেন, তিনি সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতাকর্মীদের জামিন আটকানোর পক্ষে নন, বরং তিনি অপরাধীদের জামিন পাওয়ার বিরোধী। এরপরও সাংবাদিকরা একাধিকবারর সাদ্দামের প্যারোলের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে, সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন তিনি।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন