আন্তর্জাতিক

কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কেরালার রাজ্য রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী হয়ে থাকল পেরামব্রা বিধানসভা কেন্দ্র। বামপন্থিদের অন্যতম দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত এই আসনে সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে ইতিহাস গড়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) তরুণ নেত্রী ফাতেমা তাহলিয়া।

মুসলিম লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে তিনি এক অনন্য নজির স্থাপন করেছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩৪ বছর বয়সী পেশায় আইনজীবী ফাতেমা তাহলিয়া মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রামকৃষ্ণানকে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি এই জয় ছিনিয়ে নেন। 

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দশকের পর দশক ধরে বামপন্থিদের দখলে থাকা এই আসনে ফাতেমার বিজয় কেরালার ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া ফাতেমা তাহলিয়ার রাজনৈতিক উত্থান মূলত ছাত্ররাজনীতির হাত ধরে। 

 

মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের (এমএসএফ) সফল নেতৃত্বের পর তিনি কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদকের পদে আসীন রয়েছেন।

 

শিক্ষাগত জীবনে অত্যন্ত মেধাবী এই নেত্রী কোজিকোড সরকারি আইন কলেজ থেকে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত। ছাত্রজীবন থেকে রাজপথের লড়াকু এই নেত্রী এবার বিধায়ক হিসেবে কেরালা বিধানসভায় প্রতিনিধিত্ব করতে চলেছেন, যা নারী নেতৃত্ব ও তরুণ প্রজন্মের জন্য এক বিশেষ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন