আন্তর্জাতিক

কোনোভাবেই ইরানের তেল পাবে না চীন: যুক্তরাষ্ট্রের হুমকি!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনকে ইরানের তেল আমদানিতে বাধা দিতে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেন, হরমুজ প্রণালিতে ইরানের তেল পরিবহনকারী চীনা ট্যাংকারগুলোর গতিবিধি রুখে দেবে মার্কিন প্রশাসন।

বেসেন্ট বলেন, চীন তেলের জোগান পেলেও কোনোভাবেই তা ইরান থেকে সংগ্রহ করতে পারবে না। বৈশ্বিক পরিমণ্ডলে চীন বিশ্বাসযোগ্য অংশীদারের মতো আচরণ করছে না উল্লেখ করে তিনি দেশটির তীব্র সমালোচনা করেন। মার্কিন ট্রেজারি সেক্রেটারির অভিযোগ, চীন কৌশলগতভাবে তেলের মজুত বৃদ্ধি করছে এবং নির্দিষ্ট কিছু পণ্য রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করছে।

 

এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তবে তেলের বাজার ও সরবরাহ নিয়ে চলমান এই বিরোধ মার্কিন প্রেসিডেন্টের আসন্ন বেইজিং সফরে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না, সে বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। বেসেন্ট উল্লেখ করেন, এই সফরের প্রধান লক্ষ্য হবে স্থিতিশীলতা বজায় রাখা এবং দ্বিপাক্ষিক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করা।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন