যেকোনো হুমকির মুখে ইরান কখনোই পিছু হটবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, তেহরানের প্রধান অগ্রাধিকার হলো জাতীয় নিরাপত্তা এবং জনগণের শান্তি নিশ্চিত করা।
পাশাপাশি তিনি স্পষ্ট করেন, ইরান যুদ্ধক্ষেত্র বা আলোচনার টেবিল, কোনোটিই ছেড়ে যায়নি।
এর আগে ইরানের শীর্ষ সামরিক কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ সশস্ত্র বাহিনীর চলমান সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেয়। তবে ওই ঘোষণায় কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যদি নতুন করে হামলা অব্যাহত থাকে, তবে ইরান আগের চেয়ে আরও কঠোর ও জোরালো জবাব দেবে। মূলত সামরিক বাহিনীর ওই ঘোষণার পরই প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই মন্তব্য সামনে এল।
সূত্র: বিবিসি
ডিবিসি/এফএইচআর