আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) অফিস খোলা থাকবে। বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ২৮ মে কোরবানির ঈদ হতে পারে ধরে নিয়ে ৬ দিন সরকারি ছুটি ঘোষণা করা ছিল। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯, ৩০ ও ৩১ মে এই ছুটি ঘোষণা করা ছিল। এখন সাপ্তাহিক ছুটির একদিন অফিস খোলা রেখে ঈদের ছুটি একদিন বাড়াল সরকার।
ডিবিসি/কেএলডি