জাতীয়

কোরবানির পশুর হাটে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন কুরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট জানিয়েছেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলি পশুর হাট পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, কুরবানির পশু আনা-নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন প্রতিমন্ত্রী।

 

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, আসন্ন কুরবানিকে ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগাম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পশু পরিবহনের সময় সাধারণ মানুষের ভোগান্তি ও যানজট এড়াতে বিশেষ নজরদারি নিশ্চিত করা হবে।

 

নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি জানান, হাটগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনীও মাঠে দায়িত্ব পালন করবে। এছাড়া হাট ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল থাকবে।

 

প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন পক্ষ থেকে পাওয়া সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সে অনুযায়ী ইজারাদার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। এছাড়া হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপন এবং জাল টাকা শনাক্ত ও রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন