বিএনপি ক্ষমতায় গেলে উত্তরবঙ্গের অবহেলিত জনপদের উন্নয়নে তিস্তা ব্যারাজের কাজ শুরু এবং সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) শনিবার দুপুর পৌনে ২টায় হাইস্কুল মাঠে বড় নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, আমরা ক্ষমতায় গেলে পর্যায়ক্রমে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করব। যাতে নীলফামারীতে যখন চীনা হাসপাতাল নির্মাণ করা হবে। তখন দেশি-বিদেশের মানুষ সহজেই উন্নত চিকিৎসার জন্য কিংবা অন্য যেকোন প্রয়োজনে সহজে এখানে যাতায়াত করতে পারেন।
তিনি আরও যোগ করেন, নীলফামারী ও দিনাজপুরসহ এই অঞ্চল দীর্ঘদিন অবহেলিত। এ অবস্থা দূর করতে বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের কথাও বলেন তারেক রহমান।
এর আগে সবশেষ ২০০৩ সালের ডিসেম্বরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে নীলফামারী এসেছিলেন বিএনপির শীর্ষ এই নেতা । তাই দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন স্থানীয় নেতাকর্মীরা।
শনিবার বিকেলে তিনি জনসভার মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালি ও স্লোগানে তাকে অভিবাদন জানান সমর্থকরা। তারেক রহমানও হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন।
ডিবিসি/এমইউএ