আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন আরও বাড়িয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ৪০ দিনের আগ্রাসনের পরও ইরানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন এবং সরবরাহ নির্বিঘ্নে চলছে বলে জানিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

শুক্রবার ইরানের জাতীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। একটি গোপন ভূগর্ভস্থ ঘাঁটিতে ধারণ করা ওই সাক্ষাৎকারের সময় যুদ্ধ চলাকালে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত মার্কিন ও ইসরায়েলি ড্রোনের (এমকিউ-৯ রিপার, হার্মিস ৯০০, হার্মিস ৪৫০) ধ্বংসাবশেষ এবং একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ প্রথমবারের মতো প্রদর্শন করা হয়।

 

ওই কর্মকর্তা জানান, যুদ্ধ শুরুর আগে নেওয়া সতর্কতামূলক পদক্ষেপের কারণে অ্যারোস্পেস ফোর্সের 'সেলফ-সাফিসিয়েন্সি জিহাদ অর্গানাইজেশন'-এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন অবকাঠামোর ৮৫ শতাংশেরও বেশি সুরক্ষিত ছিল। ফলে উৎপাদন বা হস্তান্তরে কোনো ব্যাঘাত ঘটেনি।

 

তিনি আরও জানান, জুনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবিরতির পর সামরিক ইউনিটগুলোতে নতুন আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ বাড়ানো হয়েছে। এছাড়া যুদ্ধে কার্যকর প্রমাণিত ক্ষেপণাস্ত্র ও সমরাস্ত্রের উৎপাদনের গতি যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বর্তমানে আরও বৃদ্ধি পেয়েছে

সূত্র: মেহর নিউজ

আরও পড়ুন