বিবিধ

কক্সবাজার ফায়ারিং রেঞ্জে বিমান বাহিনীর তাজা গোলা বর্ষণ মহড়া: সতর্কতা জারি

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বুধবার ৩রা জুন ২০২৬ ০৮:৫৯:৫৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান কর্তৃক কুতুবদিয়া ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জে আকাশ হতে আকাশে তাজা গোলা বর্ষণ প্রশিক্ষণ মহড়া শুরু হয়েছে। বিমান সদর দপ্তরের বিমান গোয়েন্দা পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ০২ জুন হতে ১১ জুন ২০২৬ পর্যন্ত প্রতিদিন (ছুটির দিনসহ) সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত এই মহড়া কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মহড়াকালীন সময়ে কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জের (VGD-2) বিপজ্জনক উচ্চতা সমুদ্রপৃষ্ঠ হতে ৩০,০০০ ফুট এবং কক্সবাজার ফায়ারিং রেঞ্জের (VGD-43) বিপজ্জনক উচ্চতা ২৬,০০০ ফুট নির্ধারণ করা হয়েছে।

 

জননিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উল্লেখিত তারিখ ও সময়ে সকল প্রকার জলযানকে বিশেষ সতর্কতা অবলম্বন করাসহ উক্ত এলাকা পরিহার করে চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন