আন্তর্জাতিক

কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও হরমুজ গুরুত্বপূর্ণ: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার আবহে হরমুজ প্রণালিকে ইরানের অন্যতম প্রধান কৌশলগত সম্পদ বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার এবং সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। মিডল ইস্ট আইয়ের খবর অনুযায়ী, এই প্রণালিকে তিনি ‘কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’ বলে আখ্যায়িত করেছেন।

ইরানের বার্তা সংস্থা আইএসএনএ এবং তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন থেকে জানা যায়, মোহসেন রেজাই জোর দিয়ে বলেছেন যে ইরান এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথটির সুরক্ষা অব্যাহত রাখবে। তেহরানের প্রতিরোধ ও প্রতিরক্ষা কৌশলের একটি অপরিহার্য উপাদান ও মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয় হরমুজ প্রণালিকে। পাশাপাশি, ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি উল্লেখ করেন।

 

গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরান একটি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও সম্প্রতি দেশ দুটির মধ্যে পুনরায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। মূলত হরমুজ প্রণালিতে নৌ-চলাচলে ইরান বিঘ্ন সৃষ্টি করছে, এমন অভিযোগ তুলে দেশটির উপকূলীয় অঞ্চলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়ে পাল্টা হামলা চালিয়েছে।

 

সূত্র: মিডল ইস্ট আই

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন