বাংলাদেশ, জেলার সংবাদ

খাগড়াছড়িতে আখ চাষে ভাগ্য বদলাচ্ছে কৃষকদের

খাগড়াছড়ি প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৯শে ডিসেম্বর ২০২৫ ০২:২৫:১৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাহাড়ি জেলা খাগড়াছড়িতে আখ চাষ কৃষকদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল থাকায় এবং উর্বর মাটিতে আধুনিক পদ্ধতির চাষাবাদে আখের বাম্পার ফলন হয়েছে। এতে পাহাড়ের প্রান্তিক চাষিদের আয় বাড়ার পাশাপাশি জীবনযাত্রার মানেও পরিবর্তন আসছে।

 

খাগড়াছড়ি সদর উপজেলার গুগড়াছড়ি, কমলছড়ি, বেতছড়ি, গামারি ডালা ও চেঙ্গী নদীর তীরবর্তী এলাকার বিস্তীর্ণ জমিতে এখন আখ কাটার ধুম পড়েছে।

 

এ বছর জেলায় তিন জাতের আখ চাষ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ির উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানান, চলতি বছর ৪৭০ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

স্বল্প খরচে বেশি লাভ এবং তুলনামূলক কম পরিচর্যা লাগায় পাহাড়ি কৃষকরা দিন দিন আখ চাষে ঝুঁকছেন। এছাড়া একই জমিতে আখের সাথে শাক, মুলা, কুমড়া ও মরিচসহ বিভিন্ন সবজি চাষ করে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

 

স্থানীয়রা মনে করছেন, সঠিক পরিকল্পনা ও সরকারি সহায়তা অব্যাহত থাকলে আখ চাষ খাগড়াছড়ির কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন