জেলার সংবাদ

খাগড়াছড়ির নুনছড়ি এলাকায় বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী ও স্ত্রী মারা গেছে। নিহতরা হলেন উচিমং মারমা(৫০) ও চাইঞাও মারমা(৪৫)

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী ও স্ত্রী মারা গেছে। নিহতরা হলেন উচিমং মারমা(৫০) ও চাইঞাও মারমা(৪৫)।


শনিবার(২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা সদরের নুনছড়ির থলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহতদের বড় ছেলে আখং মারমা জানান, সন্ধ্যায় ঝুম বৃষ্টির সময় মা বাড়ীর দরজায় এবং বাবা উঠোন থেকে ভেতরে প্রবেশ করছিলেন। এসময় তীব্র বজ্রপাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ঘরের সোলার প্যানেলসহ অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্থ হয়।


বর্তমানে মরদেহগুলো বাসায় রয়েছে। আগামীকাল দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
নিহত দম্পতির ৪ছেলে রয়েছে। 

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন