আন্তর্জাতিক, অন্যান্য

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালো সৌদির প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খুরাইজির নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একাধিকবার হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।

 

গত মার্চে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ইরানকে সতর্ক করে বলেছিলেন যে, সৌদি আরব এবং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার ক্ষেত্রে তাদের সহনশীলতার একটি সীমা রয়েছে। এ সময় তিনি তেহরানকে নিজেদের কৌশল 'পুনর্বিবেচনা' করার আহ্বান জানান।

 

কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ টানাপোড়েনের পর মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী প্রতিবেশীর এই শোক প্রকাশ আঞ্চলিক রাজনীতিতে গভীর তাৎপর্য বহন করছে। 

 

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, জানাজায় সৌদি প্রতিনিধিদলের উপস্থিতি প্রমাণ করে যে, দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্পর্ক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন