আন্তর্জাতিক, এশিয়া

খামেনিকে হত্যার প্রতিবাদে ২০২৬ বিশ্বকাপ বর্জনের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ বর্জনের ঘোষণা দিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ সিদ্ধান্তের কথা জানান ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি।

তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত কোনো বৈশ্বিক আসরে অংশ নেবে না তার দেশ।

 

ক্রীড়ামন্ত্রী দুনিয়ামালি বলেন, যেহেতু এই দুর্নীতিগ্রস্ত শাসকগোষ্ঠী (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে, তাই কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না। মূলত রাজনৈতিক এই চরম উত্তেজনার জের ধরেই ফুটবল বিশ্বমঞ্চ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। 

 

উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৮ জুন থেকে ফুটবলের এই মহাযজ্ঞ শুরু হওয়ার কথা রয়েছে। তবে আয়োজক দেশগুলোর একটির সঙ্গে ইরানের এমন বৈরী সম্পর্কের কারণে টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এখন বাস্তবে রূপ নিল।

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন