আন্তর্জাতিক, আরব

খামেনির জানাজায় ইরানিদের হাতে প্রতিশোধের লাল পতাকা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও জানাজা অনুষ্ঠানকে কেন্দ্র করে তেহরানে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স নিউজ এই পরিস্থিতিকে প্রতিশোধের লাল পতাকা হিসেবে অভিহিত করেছে।

আজ ভোরে, খামেনির তিন দিনব্যাপী জানাজা অনুষ্ঠানের শেষ দিনে তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল নামে। এই গণজমায়েতের বর্ণনা দিয়ে ফার্স নিউজ তাদের এক প্রধান প্রতিবেদনে শিরোনাম করেছে, ‘সবাই এসেছে, সবার হাতে আজ প্রতিশোধের লাল পতাকা।’


শিয়া ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীকবাদে ‘লাল পতাকা’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত অন্যায়ভাবে নিহত কোনো ব্যক্তির রক্তের বদলা বা প্রতিশোধ নেওয়ার আহ্বান জানাতে এই লাল পতাকা প্রদর্শন করা হয়।


খামেনেইর হত্যাকাণ্ডের পর থেকেই দেশটির সরকারি কর্মকর্তা, রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সাধারণ সমর্থকদের পক্ষ থেকে দফায় দফায় তীব্র প্রতিক্রিয়া জানানো হচ্ছে। জানাজা অনুষ্ঠানজুড়ে সমবেত জনতা এবং রাষ্ট্রের নীতি-নির্ধারকদের কাছ থেকে বারবার এই হত্যাকাণ্ডের নির্মম প্রতিশোধ নেওয়ার জোরালো দাবি উঠছে।


বিশ্লেষকদের মতে, খামেনেইর জানাজায় এই লাল পতাকার প্রদর্শন আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।


সূত্র: ইরান ইন্টারন্যাশনাল


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন