সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দীর্ঘ ৩৬ বছর ধরে ইরানের শাসনভার সামলানো সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ৮৬ বছর বয়সী এই নেতার মৃত্যুর পর দেশটির বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, তাঁকে ইরানের পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে।
খামেনির জন্মস্থান এবং ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহরটিতে অবস্থিত বিখ্যাত ইমাম রেজা মাজার কমপ্লেক্সে তাঁর বাবার সমাধি রয়েছে, আর সেখানেই তাঁকে শেষ নিদ্রায় শায়িত করার কথা জানানো হয়েছে। তবে খামেনির দাফন বা শেষকৃত্য কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তারিখ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এফএইচআর