আন্তর্জাতিক

খামেনির বাঙ্কার ধ্বংসে অংশ নেয় ৫০ যুদ্ধবিমান: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভূগর্ভস্থ বাঙ্কার ধ্বংসের অভিযানে প্রায় ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই এই তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আলী খামেনি নিহত হন। যে বাঙ্কারটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, সেটি অত্যন্ত সুরক্ষিত ছিল এবং সেখান থেকেই খামেনি ইরানের যুদ্ধ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতেন।


ইসরায়েলি মুখপাত্র আভিচাই আদরাই আরও জানান, বিমান বাহিনীর প্রায় ৫০টি যুদ্ধবিমান এই সুসংগঠিত অভিযানে অংশ নেয়। খামেনি নিহত হওয়ার পরও ইরানি শাসকগোষ্ঠীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কমপ্লেক্সটি ব্যবহার করে আসছিলেন। ভূগর্ভস্থ এই বাঙ্কারটি তেহরানের কেন্দ্রস্থলে একটি পুরো সড়ক জুড়ে বিস্তৃত ছিল। এতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের জন্য নির্ধারিত বিশেষ কক্ষ ছিল, যা অনেকগুলো প্রবেশপথের মাধ্যমে যুক্ত ছিল।


উল্লেখ্য, অত্যন্ত সুরক্ষিত হিসেবে পরিচিত এই বাঙ্কারটি ধ্বংসের মাধ্যমে ইরানের কমান্ড সেন্টারে বড় ধরনের আঘাত হেনেছে বলে দাবি করছে ইসরায়েল।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন