আন্তর্জাতিক, অন্যান্য

খামেনির মরদেহ নেয়া হবে ঐতিহাসিক কারবালায়

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাজকীয় শেষ বিদায়ের প্রায় সব প্রস্তুতিই শেষ হয়েছে। দেশটির ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি জনগণের সমর্থন প্রদর্শন এবং বিপ্লবী চেতনা পুনর্ব্যক্ত করতেই কয়েকদিনব্যাপ্যী এই রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম দিকের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। এবার তার রাষ্ট্রীয় শেষ বিদায়ের প্রস্তুতি নিয়েছে তেহরান। আগামী কয়েক দিনের মধ্যে দেশজুড়ে একাধিক ধাপে তার জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ধারণা করা হচ্ছে, এটি ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে পরিণত হতে চলেছে।

 

কর্মসূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর তেহরানের প্রধান সড়কগুলোতে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ পবিত্র শহর কোমে নেওয়া হবে।

 

এরপর ইরাকের নাজাফ ও ঐতিহাসিক কারবালায়ও শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে। কারবালা থেকে ৯ জুলাই খামেনির জন্মস্থান মাসহাদে নেওয়া হবে তার মৃতদেহ। সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

 

বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশিরা তার শেষ বিদায়ে অংশ নেবেন। ধারণা করা হচ্ছে খামেনিকে বিদায় জানাতে দুই কোটির বেশি মানুষ জড়ো হতে পারেন।

 

বাংলাদেশ থেকেও একটি প্রতিনিধিদল খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে পারে। এছাড়াও পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানিয়েছে ইরান।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন