ইরানের রাজধানী তেহরানে জুমার নামাজের খুতবায় অন্তর্বর্তীকালীন খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ-জাওয়াদ হাজ-আলি-আকবারি বলেছেন, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির হত্যার প্রতিশোধ একটি বহু-ধাপের প্রক্রিয়া, যা হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী ও সহযোগীদের বিচার এবং শাস্তির মধ্য দিয়ে শুরু হবে।
তিনি বলেন, এই প্রতিশোধের পরবর্তী ধাপগুলোর মধ্যে রয়েছে অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি প্রত্যাহারে চাপ সৃষ্টি, পশ্চিম এশিয়ায় ইসরায়েলি শাসনের অবসান এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব দুর্বল করা।
হাজ-আলি-আকবারি আরও দাবি করেন, দক্ষিণ ইরান ও বেসামরিক অবকাঠামোতে সাম্প্রতিক মার্কিন হামলার ফলে ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত বাতিল হয়ে গেছে।
সূত্র: মেহের নিউজ
ডিবিসি/এসএফএল