খেলাধুলা, ফুটবল

খারাপ আবহাওয়ায় এক ঘণ্টা পেছাল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ

Md Faysal Hasan

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে আসরের সহ-আয়োজক মেক্সিকো এবং ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে মেক্সিকো সিটির বৈরী আবহাওয়ার কারণে কোয়ার্টার ফাইনালে ওঠার এই গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় খেলাটি শুরু হওয়ার কথা থাকলেও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা এক ঘণ্টা পিছিয়ে সকাল ৭টায় নির্ধারণ করা হয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আবহাওয়া পরিস্থিতির ওপর ভিত্তি করে ম্যাচটি আরও বিলম্বিত হবে কি না, তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ফলে মাঠের এই রোমাঞ্চকর লড়াই দেখার জন্য ফুটবলপ্রেমীদের আরও কিছুক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে।

 

এই হাইভোল্টেজ ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নরওয়ের। উল্লেখ্য, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন চূর্ণ করে দিয়ে ২-১ গোলের ঐতিহাসিক জয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্লিং হালান্ডের নরওয়ে। এখন মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যে যারা আজকের ম্যাচে জয়লাভ করবে, তারাই শেষ আটে নরওয়েজিয়ানদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন