আন্তর্জাতিক, এশিয়া

খার্গ দ্বীপ দখলের পরিকল্পনা করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানের ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেশটির গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখল করার পরিকল্পনা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক চারটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলোর মধ্যে একজন অ্যাক্সিওসকে জানান, হামলার মাধ্যমে ইরানিদের আরও দুর্বল করে দ্বীপটি দখল করতে এবং পরবর্তীতে তাদের কাবু করে আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের প্রায় এক মাস সময় লাগতে পারে। 

 

উল্লেখ্য, খার্গ দ্বীপটি ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র, যেখান থেকে দেশটির প্রায় ৯০ শতাংশ তেল আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়ে থাকে। এর আগে দ্বীপটির বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছিল। তবে সামরিক বিশ্লেষকদের মতে, স্থলপথে নতুন করে কোনো আক্রমণের ফলে মার্কিন সেনারা সরাসরি ইরানের পাল্টা হামলার চরম ঝুঁকির মুখে পড়তে পারে।

 

ইতোমধ্যেই ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের মাঝে মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের এ অঞ্চলে অতিরিক্ত সৈন্য মোতায়েনের অনুমোদন দিয়েছে। হরমুজ প্রণালি পুনরায় খোলার এ সামরিক পরিকল্পনা প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি উপকূলীয় এই আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন, তবে তা অবশ্যই কার্যকর হবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন