বাংলাদেশ, জাতীয়

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ২রা জানুয়ারী ২০২৬ ১১:৪৪:১৫ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তাঁর নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত কবরের পাশে দাঁড়িয়ে জাইমা রহমান কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং শ্রদ্ধা জানান।

 

এদিকে ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকেই জিয়া উদ্যানে দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ছুটে আসছেন তাদের প্রিয় নেত্রীর কবরে শ্রদ্ধা জানাতে। 

 

আগতরা বলছেন, বেগম জিয়া জীবনের প্রতিটি মুহূর্ত দেশের মানুষের কথা ভেবেছেন এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি শুধু দেশের নেতা নন, বরং একজন বিশ্বনেতা। নতুন প্রজন্ম বেগম জিয়ার চেতনাকে ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ।


ডিবিসি/এমইউএ

আরও পড়ুন