বাংলাদেশ, রাজধানী

খালেদা জিয়ার চিকিৎসার জন্য ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

বুধবার ৩রা ডিসেম্বর ২০২৫ ১১:১৮:০৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন।

বুধবার (৩রা ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকায় পৌঁছান।

 

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল ঢাকায় আসবেন।

 

তিনি মঙ্গলবার জানান, বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং দেশবাসীর দোয়ায় তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন।এসময় তিনি বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো মাধ্যমে গুজব না ছড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানান। 

 

গত ২৩শে নভেম্বর বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৭শে নভেম্বর থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (সিসিইউ) রাখা হয়েছে। 

 

তার সর্বশেষ খবর জানতে প্রতিদিন হাসপাতালের আশপাশে ভিড় করছেন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। দেশ-বিদেশে তার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল চলছে। এদিকে, হাসপাতালের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এসএসএফ নিয়োজিত রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন