আন্তর্জাতিক

খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৪ মে) ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এটি হতে যাচ্ছে ২০২৬ সালে পুতিনের প্রথম বিদেশ সফর।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই সফরের যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। মস্কো এবং বেইজিং যৌথভাবে খুব শিগগিরই এই সফরের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান বেইজিং সফরের মাঝেই পুতিনের এই সফরের ঘোষণাটি সামনে এলো।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন