জেলার সংবাদ

খুলনায় ইটভাটায় ঢুকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনার রূপসা উপজেলায় ফখরুল হোসেন নামের এক ব্যবসায়ী ও যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নে নিজেদের ইটভাটায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফখরুল হোসেন নৈহাটি ইউনিয়নের 'মেসার্স রূপসা ব্রিকস' নামের একটি ইটভাটার মালিক ছিলেন। তিনি পারিবারিক এই ইটভাটা ও মৎস্য খামারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার রাতে তিনি ওই ইটভাটায় অবস্থান করছিলেন। 

 

এ সময় কয়েকজন দুর্বৃত্ত ইটভাটার ভেতর প্রবেশ করে অফিস কক্ষের সামনে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফখরুলের তিন ও এক বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।

 

হত্যাকাণ্ডের খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি সিসিটিভি ফুটেজসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহের নির্দেশ দেন। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে গুলির খোসা ও অন্যান্য বস্তুগত সাক্ষ্য জব্দ করেছে পুলিশ। পুলিশ সুপার জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহতের ভাই মোহাম্মদ ফরহাদ হোসেন পরিবারের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন