বাংলাদেশ, জেলার সংবাদ

খুলনায় চা খাওয়ার সময় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

খুলনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনা মহানগরীর জাতিসংঘ পার্কের পাশে চা পানের সময় কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। রাত সাড়ে ১২টার দিকে পার্কের পশ্চিম পাশের সড়কে এই গুলির ঘটনা ঘটে। তবে দুর্বৃত্তদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা।

পুলিশ ও গণমাধ্যম কর্মীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে খুলনা থানাধীন জাতিসংঘ পার্কের পশ্চিম দিকের রাস্তায় আব্দুল জলিল শেখের পানের দোকানের সামনে বসে চা খাচ্ছিলেন কয়েকজন সাংবাদিক। 

 

সেখানে এসএ টিভি খুলনার ব্যুরো চিফ ও খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক রকিবুল ইসলাম মতি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা প্রতিনিধি শেখ আওয়াল, স্টার টিভি খুলনার প্রতিনিধি রফিউল ইসলাম টুটুল এবং আমাদের সময়ের খুলনা প্রতিনিধি হুমায়ুন কবির রানা উপস্থিত ছিলেন।

 

এ সময় অজ্ঞাত এক সন্ত্রাসী হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলের গতি কমিয়ে ওই সাংবাদিকদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুর্বৃত্তের ছোড়া গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি প্লাস্টিকের টুলের পায়ে লাগলে সেটি সামান্য ভেঙে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন