বাংলাদেশ, জেলার সংবাদ

খুলনায় ছুটির দিনে ধসে পড়ল স্কুল ভবন, এড়ানো গেল বড় দুর্ঘটনা

খুলনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনার কয়রায় নতুন ভবন নির্মাণের কার্যাদেশ জারির আগেই গাজী আবদুল জব্বার হাইস্কুল অ্যান্ড কলেজের ঝুঁকিপূর্ণ দ্বিতল একাডেমিক ভবনের একটি বড় অংশ ধসে পড়েছে।

গতকাল শুক্রবার বিকেলের দিকে ভবনটির দ্বিতীয় তলার ছাদসহ সামনের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সে সময় ভবনে কোনো শিক্ষক বা শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। ফলে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

 

জানা গেছে, দীর্ঘদিন ধরেই মাধ্যমিক শাখার ক্লাস হওয়া ওই ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এর ছাদ ও পিলারে বড় বড় ফাটল দেখা দিয়েছিল, খসে পড়ছিল পলেস্তারা এবং রড বেরিয়ে এসেছিল। এমনকি বর্ষাকালে ছাদ চুইয়ে পানিও পড়ত। এই পরিস্থিতিতে নতুন একটি ভবন নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও কার্যাদেশ জারি না হওয়ায় নির্মাণকাজ শুরু করা যায়নি। এরই মধ্যে নির্মাণকাজ শুরুর আগেই পুরোনো ভবনটি ধসে পড়ল।

 

হঠাৎ ভবন ধসে পড়ার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে এই সাময়িক সংকট মোকাবিলায় আগামীকাল রবিবার থেকে পাশের একতলা ভবনেই মাধ্যমিক ও কলেজ উভয় শাখার ক্লাস একসঙ্গে নেওয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন