খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শিমুল বেগম নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতের পরিবার জানায়, সকালে একটি মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত মোবাইল ফোন ব্যবসায়ী মুজিব খানের বাড়িতে গিয়ে তাঁর ছেলে কলেজছাত্র হৃদয় খানকে খুঁজতে থাকে। হৃদয় বাড়িতে নেই জানালে দুর্বৃত্তরা মুজিব খানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে দাঁড়িয়ে থাকা তাঁর স্ত্রী শিমুল বেগমের পেটে লাগে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, কলেজছাত্র হৃদয় খানের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে হামলাটি চালায় দুর্বৃত্তরা। তাদের মূল লক্ষ্য হৃদয় থাকলেও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর মা শিমুল বেগম গুলিবিদ্ধ হন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।
ডিবিসি/আরএসএল