বাংলাদেশ, জেলার সংবাদ

খুলনায় জমজ শিশু হত্যা করায় মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪৭ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনার তেরখাদার আলোচিত যমজ শিশু হত্যার দায়ে মা কানিজ ফাতেমা কনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১৩ মে) খুলনার বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো: মঞ্জুরুল ইমাম এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি কানিজ ফাতেমা কনা আদালতে উপস্থিত ছিলেন।

 

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামে আসামির বাবার বাড়ির পুকুর থেকে আড়াই মাস বয়সী দুই যমজ শিশু মনি ও মুক্তার লাশ উদ্ধার করা হয়। পারিবারিক অশান্তির জেরে নিজের সন্তানদের শ্বাসরোধে হত্যার পর কনা তাদের লাশ পুকুরে ফেলে দেন বলে মামলায় অভিযোগ করা হয়।

 

এই ঘটনায় নিহত শিশুদের পিতা মাসুম বিল্লাহ বাদী হয়ে তেরখাদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ঘটনার পরদিনই কনাকে গ্রেপ্তার করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত কানিজ ফাতেমা কনা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ খাইরুজ্জামান ওরফে খায়েরের মেয়ে।
 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন