জেলার সংবাদ, ডেঙ্গু

খুলনায় ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

ময়ূখ

ডিবিসি নিউজ

রবিবার ৩রা নভেম্বর ২০১৯ ০৫:৫৬:১৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন গৃহবধূ মারা গেছেন।

মৃত ওই গৃহবধূর নাম সন্ধ্যা রানী (৫৫)। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সন্ধ্যা রানী সাতক্ষীরা জেলার তালা উপজেলা থেকে বিমল সাহার স্ত্রী। খুমেক হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ৩০শে অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা রানী। পরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আরও পড়ুন