বাংলাদেশ, জেলার সংবাদ

খুলনায় শপিং সেন্টারে আগুন, পুড়লো ১০ দোকান

খুলনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনার নিউ মার্কেটের পাশে অবস্থিত বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে লাগা এই আগুনে মার্কেটটির অন্তত ১০টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। বিভিন্ন বাহিনীর সমন্বয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে।

 

এ বিষয়ে খুলনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল মালেক জানান, মার্কেটটিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় অসংখ্য বৈদ্যুতিক তার রয়েছে এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন