জেলার সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে হলের বাথরুমে গোপনে ৬ মাসে ৯০০ ভিডিও ধারণ করেন ক্যান্টিন কর্মী

খুলনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনা বিশ্ববিদ্যালয়ের 'বিজয় ২৪' ছাত্রীহলের বাথরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক ক্যান্টিন কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

এ ঘটনার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়টির সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়ে আন্দোলন শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিজয় ২৪ হলের একটি নারী ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন পাওয়া যায়। বিষয়টি নিয়ে জানাজানি হওয়ার পর অভিযুক্ত ক্যান্টিন কর্মী ইমাম হাসানের ব্যবহৃত মোবাইল পরীক্ষা করা হলে সেখানে একাধিক গোপন ভিডিও উদ্ধার করা হয়।

 

অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে হলের বাথরুমে গোপনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণ করতেন এবং তা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতেন। এ খবর ছড়িয়ে পড়লে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা তৈরি হয়। পরে শিক্ষার্থীরা অভিযুক্তকে আটকে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন।


এদিকে যৌন হয়রানিমূলক অপরাধের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার অভিযোগ এনেছেন শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, বাথরুমে ভিডিও ধারণের এই ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

 

অভিযুক্ত ক্যান্টিন কর্মী ইমাম বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন