জেলার সংবাদ

খুলনা মেডিকেলে আগুন, ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

খুলনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫৬ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও সাতটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় এক ঘণ্টার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বর্তমানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন