বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, গণঅভ্যুত্থানের পর জামায়াত আমিরের প্রকৃত রূপ প্রকাশ পেয়েছে। তিনি সর্বপ্রথম আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করার মাধ্যমে গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করেছেন।
শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহ সদরের মুরারীদহ এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী মিয়ার দালান পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন মন্তব্য করেন, এনসিপি নেতা নাহিদ ইসলাম পূর্বে জামায়াতকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তারাই জামায়াতের প্রভাবে বন্দি হয়ে পড়েছে। এনসিপির যে সকল প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের সমস্ত নির্বাচনী ব্যয় জামায়াত বহন করেছে বলেও তিনি দাবি করেন।
ঐতিহ্যবাহী স্থানটি পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
ডিবিসি/এমএনকে