তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও আপসহীন নেতৃত্বকে উপজীব্য করে ‘দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি’ নামে একটি নতুন ডকুমেন্টারি প্রকাশ করেছে বর্তমান সরকার।
বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দুই মিনিট চল্লিশ সেকেন্ডের এই ভিডিও চিত্রটি প্রকাশ করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত এই ডকুমেন্টারিতে স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন এবং তার কারাজীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, শিষ্টাচার ও প্রজ্ঞার সমন্বয়ে বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত।
ডিবিসি/ এইচএপি