রাজনীতি

গণভোটের ফলাফল স্থগিত চেয়ে রিট

Md Faysal Hasan

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ ০৬:০২:৪৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং এর ফলাফল স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি দাখিল করেন।

জানা গেছে, এই রিটের মাধ্যমে মূলত গণভোটের বৈধতাকে চ্যালেঞ্জ করার পাশাপাশি গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলের গেজেট স্থগিত ও বাতিল চাওয়া হয়েছে। বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে এই রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।

 

উল্লেখ্য, জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচন কমিশনের তথ্যমতে গণভোটে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন 'হ্যাঁ' ভোট দিয়েছেন এবং ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন 'না' ভোট প্রদান করেছেন যার ফলে 'হ্যাঁ' জয়ী হয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন