বিদ্যুৎ মন্ত্রী

গত ১৭ বছর দেশীয় সম্পদ অবহেলা করে আমদানিতে নির্ভরশীলতা বাড়িয়েছিল

দিনাজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫৩ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, গত ১৭ বছরে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল যারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল। অথচ দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ছিল বলে তিনি মন্তব্য করেন। আজ মঙ্গলবার (১২ মে) বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। প্রধানমন্ত্রী মনে করেন এটি জনগণের সরকার, তাই দেশের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে। তিনি প্রশ্ন তোলেন, দেশের নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও কেন বিদেশ থেকে জ্বালানি আমদানি করা হবে। দেশের উন্নয়নের জন্য সবার আগে জ্বালানি নিরাপত্তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

 

মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দেশীয় জ্বালানি সম্পদ আহরণে গুরুত্ব দিচ্ছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত ও সম্মতি নিয়ে কাজ করছে। সবাইকে সাথে নিয়ে এবং সন্তুষ্ট করে দেশের নিজস্ব জ্বালানি সম্পদ আহরণ করাই সরকারের লক্ষ্য।

 

এর আগে মন্ত্রী বড়পুকুরিয়া কয়লা খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এবং জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।
 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন