বাংলাদেশ, জাতীয়, স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১৩ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে এই রোগে মৃতের মোট সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। একই সময়ে দেশে হাম ও এর উপসর্গে নতুন করে দুই হাজার ১৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৯৬৭ জন। গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা ৬৩ হাজার ৫০৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৬৫ জন এবং ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৪৯৪ জনে।

 

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সময়ে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে মোট ৪৯ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৫ হাজার ১১ জন।

 

হামে মৃত্যুর পরিসংখ্যান সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১২ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪২৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৮৪ জন মারা গেছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন