গত ২৪ ঘণ্টায় তারা দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর ওপর ড্রোন, রকেট এবং কামানের গোলা ব্যবহার করে অন্তত ১১টি অভিযান চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে এবং "লেবানন ও এর জনগণকে রক্ষার্থে" এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে।
হিজবুল্লাহ আরও জানায়, তারা নাকুরা, বিয়্যাদা, কান্তারা এবং হুলা শহরে অবস্থানরত ইসরায়েলি সেনা এবং ব্লাত শহরে স্থাপিত একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দেওয়া তথ্যমতে, মোট ১১টি অভিযানের মধ্যে প্রায় ৬টিই চালানো হয়েছে বিয়্যাদা শহরে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি