বাংলাদেশ

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৪ জনে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে যুক্ত হয়েছেন ১ হাজার ২২৯ জন। একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩ হাজার ৯৩৪ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ১২৯ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১৭ হাজার ৯৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ হাজার ৮৯২ জন।

 

মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে, তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ১৯০ জন প্রাণ হারিয়েছেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন