জাতীয়

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৩৪ জন। মঙ্গলবার (২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২৯২ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৬২ জনে।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ জন নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে। এতে এখন পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৬ জনে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ১০৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮১২ জন।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯০ জন।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন