আন্তর্জাতিক, ভারত

গাঁজা সেবন করে বিমান চালানো ঘটনায় সব পাইলটের মাদক পরীক্ষার সিদ্ধান্ত ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এয়ার ইন্ডিয়ার একটি বিমানে পাইলটের মাদক সেবনের অভিযোগের পর দেশের সব বাণিজ্যিক বিমান সংস্থার পাইলটদের মাদক পরীক্ষার আওতায় আনার উদ্যোগ নিয়েছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।

আগামী বছরের জুলাইয়ের মধ্যে দেশের সব পাইলটের মাদক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সব বিমান সংস্থাকে বার্তাও পাঠিয়েছে সংস্থাটি।


গত ৪ আগস্ট থাইল্যান্ডের ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝ-আকাশে আচমকা প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন। পরে ওই বিমানের পাইলট ইন-কমান্ডের মাদক পরীক্ষায় গাঁজার উপস্থিতি ধরা পড়ে। এ ঘটনার পর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে এয়ার ইন্ডিয়া।


ঘটনার পর এয়ার ইন্ডিয়া তাদের সব পাইলটের মাদক পরীক্ষা করার নির্দেশ দেয়। এবার একই ধরনের পরীক্ষার আওতায় দেশের সব বিমান সংস্থার পাইলটদের আনতে নির্দেশ দিয়েছে ডিজিসিএ। যদিও এ বিষয়ে সংস্থাটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি।


কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু বৃহস্পতিবার জানিয়েছেন, পাইলটদের মাদক পরীক্ষা নিয়ে নতুন নিয়ম চালু করা হচ্ছে। চলতি মাসের শেষ দিকে এ সংক্রান্ত নতুন নিয়মের খসড়া চূড়ান্ত করতে পারে ডিজিসিএ।


বর্তমান নিয়ম অনুযায়ী, প্রতি বছর পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অন্তত ১০ শতাংশের মাদক পরীক্ষা করা হয়। পরীক্ষার জন্য আগে থেকে কাউকে নির্দিষ্ট করা হয় না। তবে নতুন নিয়মে সব পাইলটের পরীক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিটিআই জানিয়েছে, বর্তমানে ভারতের বাণিজ্যিক বিমান সংস্থাগুলোতে ১২ হাজারের বেশি পাইলট রয়েছেন।


সূত্র: আনন্দবাজার


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন