বাংলাদেশ, জেলার সংবাদ

গাইবান্ধায় জাল নোটসহ ব্যক্তি আটক, পুলিশের হাতে সোপর্দ

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধা শহরের হকাস মার্কেটের কাঠপট্টি স্টেশন রোড এলাকায় জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি ওই এলাকার ‘ম্যাকস হোমিও হল’ নামক একটি ওষুধের দোকানে ২০০ টাকার ওষুধ কিনে একটি ১০০০ টাকার নোট প্রদান করেন। দোকানদার হারুন অর রশিদ নোটটি হাতে নিয়ে সন্দেহ পোষণ করলে আশেপাশের ব্যবসায়ীদের খবর দেন। এরপর স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে বিপুল পরিমাণ জাল টাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে সর্বমোট ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সমস্ত টাকাই জাল। প্রকাশ্যে এমন জাল নোটের কারবার দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত টাকার সত্যতা যাচাইয়ের কাজ চলছে এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে জাল নোটের কারবার ও প্রতারণা রোধে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষকেও আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন