জেলার সংবাদ

গাইবান্ধায় ট্রাকের চাপায় মসজিদের খাদেম নিহত

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধা শহরে পৌরসভার একটি বেপরোয়া গতির ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় মাসুদুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। নিহত মাসুদুর গাইবান্ধা সদর উপজেলা মডেল মসজিদের খাদেম হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে জেলা শহরের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন সাদুল্লাপুর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় মাসুদুর রহমান তার মোটরসাইকেলে করে গাইবান্ধা বাসস্ট্যান্ড সংযোগ সড়ক দিয়ে মূল সাদুল্যাপুর সড়কে উঠছিলেন। ঠিক সেই মুহূর্তেই গাইবান্ধা পৌরসভার দ্রুতগামী একটি ময়লাবাহী ডাম্প ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিনি ছিটকে রাস্তায় পড়ে যান এবং মুহূর্তের মধ্যেই ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

পরে দুর্ঘটনার খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মসজিদের একজন খাদেমের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে নিহতের পরিবারসহ পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন