বাংলাদেশ, জেলার সংবাদ

গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলে নিহত

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকালে ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন। সম্প্রতি তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। বিকেলে আবহাওয়া খারাপ দেখে এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হলে মা কল্পনা রাণী খড় গোছানোর জন্য ছেলে সোহাগকে ডেকে বাড়ির বাইরে নিয়ে যান। খড় তোলার সময় আকস্মিক বজ্রপাত হলে দুজনেই গুরুতর আহত হন।


মান্দুরা ইউনিয়নের ইউপি সদস্য শাহিন আলম জানান, বজ্রপাতের পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই মা ও ছেলের মৃত্যু হয়।


ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের এই মা-ছেলের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন