ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

গাইবান্ধায় পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে গাছে অচেতন সমর্থক!

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বৈরিহরিনমারী এলাকায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে কদমগাছে অচেতন হয়ে পড়া শামিম (৩০) নামের এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৩ জুন) উপজেলার বৈরিহরিনমারী এলাকায় কদমগাছের উঁচু ডালে উঠে পর্তুগাল ফুটবল দলের পতাকা টাঙানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন শামিম (৩০) নামের ওই যুবক। পরবর্তীতে ফায়ার সার্ভিসের তৎপরতায় তাকে জীবিত উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ উন্মাদনায় নিজের সমর্থিত দল পর্তুগালের প্রতি ভালোবাসা প্রকাশ করতে একটি বড় কদমগাছে উঠে পতাকা টাঙাচ্ছিলেন শামিম। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন এবং গাছের ওপরই অচেতন অবস্থায় আটকে পড়েন।

 

খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। বিশেষ সরঞ্জামের সাহায্যে গাছে উঠে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শামিমকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয় এবং পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। উদ্ধারকাজে দেরি হলে তার জীবন ঝুঁকির মুখে পড়তে পারতো। স্থানীয়দের মতে, প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই এমন ঝুঁকি নিয়েছিলেন শামিম। তবে এ ঘটনায় উঁচু স্থানে পতাকা টাঙানোর সময় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন